সম্ভাবনা
সম্ভাবনা
কখন যোগ করতে হয় (বিশেষত অথবা থাকলে)
খেয়াল করতে হবে যে একসাথে ঘটতে পারে নাকি পারে না।
যদি দুটি ঘটনা একসাথে ঘটতে না পারে, তাহলে তাদের মোট সম্ভাবনা:
P (A বা B) = P (A) + P (B)
অর্থাৎ P (A U B) = P (A) + P (B)
যদি দুটি ঘটনা একসাথে ঘটতে পারে, তাহলে তাদের সম্ভাবনার কমন অংশটুকু (overlap) বাদ দিতে হবে:
P (A বা B) = P(A) + P (B) − P (A এবং B)
অর্থাৎ P (A U B) =P (A) + P (B) – P (A ∩ B)
কখন গুন করতে হয় (বিশেষত এবং থাকলে)
খেয়াল করতে হবে যে একটা ঘটনা আরেকটার ওপর ডিপেন্ড করে নাকি করে না।
যদি দুটি ঘটনা স্বাধীন (independent) হয় (একটি ঘটলে অন্যটির ওপর কোনো প্রভাব পড়বে না), তাহলে তাদের সম্ভাবনা গুণ করতে হবে:
P (A এবং B) = P (A) × P (B)
অর্থাৎ P (A ∩ B) = P (A) × P (B)
যদি দুটি ঘটনা পরনির্ভরশীল (dependent) হয় (প্রথমটি ঘটলে দ্বিতীয়টির সম্ভাবনা বদলে যায়), তাহলে:
P (A এবং B) = P(A) × P (B - A)
অর্থাৎ P (A ∩ B) = P(A) × P (B - A)
(এখানে “B - A” মানে, A ঘটার পরে B ঘটার সম্ভাবনা।)